বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সুন্দরবন সংলগ্ন গাবুরাতে মার্টেলো ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপিনেতা আলহাজ্ব  আব্দুল ওয়াহেদ

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

রিপোর্ট – ভয়েস অব সুন্দরবন।।
সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার
গাবুরা ঐতিহ্যবাহী গাইন বাড়ি ফুটবল মাঠে মার্টেলো মহাউৎসব ও ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাতক্ষীরা চার আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ।
বৃহস্পতিবার বিকালে গাবুরা ইউনিয়নের গাইনবাড়ী এলাকায় উক্ত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
 এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মাসুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পদ্মপুকুর পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ঢালি, সাবেক ছাত্রনেতা ও কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী শাহ আলম, ভূরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শ্যামনগর,শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,  পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম বাবু সহ নেতৃবৃন্দ।
##