বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

তিনজন পুলিশ সদস্য নিয়ে যানজট নিরসনের চ্যালেঞ্জ : টিআই তসলিম

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে মাত্র তিনজন ট্রাফিক পুলিশ সদস্য। যানজট নিরসনকল্পে তারা এটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করেছেন। সকালে দুইজন সার্জেন্ট এবং একজন ট্রাফিক কন্সটেবল নিয়ে শুরু হয় তাদের কর্মব্যস্ততা, যা গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে। চিটাগাংরোডের ট্রাফিক পুলিশবক্সের টিআই (প্রশাসন) তসলিম মোল্যার কাছে বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা যায়, পুরো নারায়ণগঞ্জে মাত্র ৩৬ জন ট্রাফিক পুলিশ কন্সটেবল আছে। কাজের তুলনায় এই সংখ্যা অপ্রতূল্য। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মত গুরুত্বপূর্ন জায়গায় এই সংখ্যা মাত্র তিনজন। যানজট নিরসনের কাজটি কঠিন হওয়া সত্ত্বেও তারা সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন বলে জানায় টিআই তসলিম। তিনি আরো বলেন, নিজেদের ক্লান্তির চাইতেও জনকল্যানই আমাদের কাছে মূখ্য বিষয়। যাত্রীদের সুবিধার্থে যানজট নিরসনের বিভিন্ন কৌশল আমরা অবলম্ভন করছি। এর ফলে আমরা শারীরিক এবং মানসিক দুইভাবেই কাজ করে যাচ্ছি। স্বরজমিনে চিটাগাংরোড ঘুরে দেখা যায়, টিআই, সার্জেন্ট এবং কন্সটেবল মিলে ধূলোবালি, রোদের মধ্যেও নিরলস ভাবে তারা কাজ করে যাচ্ছে। পথচারী থেকে শুরু করে পরিবহনের চালকরা জানান, টিআই তসলিম মোল্যা চিটাগাংরোডে যোগদান করার পর থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজন অনেক কমে গেছে। চিটাগাংরোড ট্রাফিক পুলিশের কর্মকান্ডে সকলেই সন্তুষ্ট। তাদের সম্মিলিত প্রয়াসে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিত্র অনেকটাই পাল্টে গেছে। ট্রাফিক পুলিশের সফলতার পিছনে কাজ করছে তাদের কর্মদক্ষতা এবং টিআই তসলিমের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব। এই কর্মকান্ড অব্যাহত থাকলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অচিরেই যানজট মুক্ত সড়কে পরিনত হবে।