শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান শ্যামনগরে ২৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন সুন্দরবন সংলগ্ন শ্যামনগর গাবুরাতে বেড়ীবাঁধের উপরের নাইনটি পাইপ স্থাপনা উচ্ছেদ অভিযান  শ্যামনগর উপজেলা ক্যামপাসে ১৪ লাখ টাকার ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, যুবলীগনেতা বির্তকিত ঠিকাদার শাহীন এখনও বহাল তবিয়তে 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন

জি এম রাজু আহমেদ
Update Time : শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

 

রিপোর্ট জি এম রাজু আহমেদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি বাইতুল মামুর জামে মসজিদের রেকর্ডভুক্ত ভোগ দখলীয় পুকুরটি দখল করার লক্ষে স্থানীয় মোহাম্মদ আলী গাজী ও তার পুত্র পুলিশ সদস্য মেহেদী হাসান সহ কতিপয় ব্যাক্তি মিথ্যা মামলা,মারপিট করার হুমকি ধামকি ও জবর দখলের পায়তারার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পরে মসজিদ কমিটি ও মুসল্লিগন মসজিদের সামনে এক মানববন্ধন করেন।

উক্ত মানববন্ধনে দাড়িয়ে বক্তারা বলেন, আমাদের মসজিদের নামীয় ১০৮ দাগের মধ্যে ১৬ শতক জমি যাহা ইতিমধ্যে আমরা দলিল মুলে সকল রেকর্ড পেয়েছি, দীর্ঘদিন ধরে মসজিদের উন্নয়ন কল্পে কমিটি ভোগ দখল করে আসছে, সম্প্রতি মসজিদ সংলগ্ন মোঃ মোহাম্মদ আলী গাজী ও তার পুত্র পুলিশ সদস্য মেহেদী হাসান সহ তাদের লোকজন মসজিদের পুকুরটি দখল করার লক্ষ্যে হুমকি ধামকি সহ নানা ধরনের পায়তারা করছে,আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরী করেছি,তারা আরো বলেন,মেহেদি হাসান আওয়ামীলীগের প্রত্যায়ন নিয়ে পুলিশের চাকুরি নিয়েছিলো কিন্তু এখন সে নিজেকে বিএনপির সাবেক নেতা পরিচয় দিয়ে ভযভিতী প্রদর্শন করছেন,আমরা মুসল্লিগন এ মানববন্ধন থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী করে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সহসভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, জমিদাতা মোঃ সামছুর রহমান মফু, স্থানীয় মেম্বর মাহবুবুর রহমান, অবসর প্রাপ্ত গ্রাম পুলিশ আব্দুল জব্বার, সহ একাধিক মুসল্লিগণ