বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

 

ভয়েস অফ সুন্দরবন ডেস্ক রিপোর্ট।।

 

বাংলাদেশের একেবারে শেষ জেলা, দক্ষিণ অঞ্চলের অবহেলিত সাতক্ষীরার উন্নয়নে সময়ের দাবি নারী এমপি মনোনয়নের । বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক সফল মহিলা ভাই চেয়ারম্যান (২০১৪-২০১৯),সাতক্ষীরা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি, শ্যামনগর উপজেলা মহিলা দলের দীর্ঘদিনের সভানেত্রী, বিএনপির দুর্দিনে রাজপথের আন্দোলনের সরব উপস্থিতি, শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাম্মৎ নুরজাহান পারভীন ঝর্ণা কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি করেছেন সাতক্ষীরা বাসী। তিনি সাতক্ষীরা-৪(শ্যামনগর ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা, সাবেক কৃষক দল নেতা, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য,২০২১ সালে ১৯ নভেম্বর মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে ছাত্রলীগ যুবলীগের হামলায় মৃত্যুর কোল থেকে ফিরে আসা মৃত্যুঞ্জয়ী নেতা অ্যাডভোকেট এম এম আশেক ইলাহি মুন্নার সহধর্মিণী। বিগত ফ্যাসিবাদের আমলে ভয়কে জয় করে স্বামী বারবার কারাগারে গেলে,মিথ্যা মামলায় আসামি, বারবার ফ্যাসিবাদের দ্বারা নির্যাতিত হলেও রাজপথের আন্দোলনে ঢাকা, খুলনা যশোর, সাতক্ষীরার বিএনপির আন্দোলনে সশরীরে উপস্থিত থেকে আন্দোলনকে বেগবান করেছেন । ভাইস চেয়ারম্যান থাকাকালীন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন। উন্নয়ন করেছেন এই অবহেলিত জনপদের। স্কুল কলেজ মাদরাসা ঈদগা গোরস্থান মসজিদ ও মন্দির সহ রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন। কম্বল নিয়ে ছুটে গেছেন শীতার্ত অসহায় মানুষের পাশে। তার পরিবারের সকল সদস্যই বিএনপি’র দুর্দিনে জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং আজও আছেন। তার স্বামী এডভোকেট আশেক ইল্লাহি মুন্না সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য, তার বড় ভাসুর মাহবুব এলাহী ওয়ার্ড বিএনপি’র নির্বাচিত সভাপতি, সেজো দেবর নুর ইলাহী শ্যামনগর উপজেলা কৃষক দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, না দেবর কুদরত উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক।ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক থাকায় স্বাস্থ্য সহকারী লিখিত পরীক্ষায় মেধা তালিকায় স্থান থাকলেও চাকরি হয়নি পরে উচ্চ আদালত থেকে রায় নিয়ে চাকরিতে যোগদান করেন। তার স্বামীর প্রতিষ্ঠিত শ্রীফলকাঠী মাধ্যমিক বিদ্যালয়টির ২০১০ সালে এমপিওভুক্ত হলেও বিএনপি করার অপরাধে তৎকালীন এম পি ডিও লেটার দিয়ে এমপিও বন্ধ করে দেন। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে ১৫ সালে স্কুলের বেতন চালু হয় । বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠ অর্জনের মাধ্যমে সরকার গঠনের সক্ষম অর্জন করেছেন। এ সময় দেশের ব্যাপক উন্নয়ন হবে। অবহেলিত সাতক্ষীরার উন্নয়ন এবং নারীদের স্বাবলম্বী করতে এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রাজপথের আন্দোলনের অন্যতম হাতিয়ার মোছাম্মৎ নুরজাহান পারভীন ঝর্ণাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন সাতক্ষীরা জেলাবাসী।