মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান শ্যামনগরে ২৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন সুন্দরবন সংলগ্ন শ্যামনগর গাবুরাতে বেড়ীবাঁধের উপরের নাইনটি পাইপ স্থাপনা উচ্ছেদ অভিযান 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জি এম রাজু আহমেদ
Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

 

রিপোর্ট: জি এম রাজু আহমেদ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

সোমবার দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ( ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী।

 

সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস. কে. সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জি. এম. ইয়াসিন আরাফাত।

 

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, তোফাজ্জল হোসেন ও খান আব্দুল সবুর, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান; কোষাধ্যক্ষ জি. এম. রাজু আহমেদসহ ক্লাবের সদস্যবৃন্দ—রাই হানুল ইসলাম রায়হান, নুরুল হুদা ফায়েজী, সেলিম হোসেন, হযরত আলী শান্ত, জিল্লুর রহমান, রাইসুল মিথুন, আলতাব হোসেন ও আজমীর হোসেন প্রমুখ।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি সাফিউল ইসলাম পাটোয়ারী মাদক, ইভটিজিং, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সমাজকে অপরাধমুক্ত রাখতে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।” এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

সভা শেষে সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

##