সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সুন্দরবন আকাশলীনা ইকোপার্কের টেইলগুলো নষ্ট হওয়ায় দর্শনাথীরা আতংকে

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

 

ভয়েস অব সুন্দরবন ।। সুন্দরবনের উপকণ্ঠে অবস্থিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়ী এলাকার আকাশলীনা ইকোপার্কের পশ্চিম পার্শ্বের বড় টেইলটি ইতিমধ্যে জরাজীর্ণে পরিনত হয়েছে। এর উপর দিয়ে চলাচল খুবই  ঝুকিপূর্ণ, যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটি জানালো ঘুরতে আসা স্কুল পড়ুয়া শিক্ষার্থী কাকলী পারভিন।
বর্ষা শেষ অল্প দিনের মধ্যে শীতের শুরুতেই ভ্রমন পিপাসু সাধারন মানুষ, শিক্ষার্থী সহ দেশী বিদেশী পর্যটকরা সুন্দরবন ভ্রমনের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে আসবে।তারা এসেই কিন্তু আগেই প্রসাশন নিয়ন্ত্রীত একেবারেই সুন্দরবনের চুনা নদীর অবস্থিত আকাশলীনা ইকোপার্কে আসবে। সরেজমিনে গেলে আকাশলীনা ইকোপার্কে ঘুরতে আসা পর্যটক স্কুল শিক্ষীকা রেজিনা পারভীনের সাথে কথা হলে  তিনি বলেন,অনেক দুর থেকে পরিবার নিয়ে এখানে বেড়াতে এসেছি কিন্তু টেইলগুলো নষ্ট হয়ে যাবার কারনে ভয় ভয় করে  টেইল উপর দিয়ে চলতে হচ্ছে, আনন্দের চেয়ে আতংকই বিরাজ করছে আমাদের। এদিকে তরুন আইনজীবী মাসদুল আলম দোহা বলেন,আমি ঢাকা সুপ্রিম ও হাইকোর্টে প্রাক্টিস করি,সময় পেলে বাড়ীতে আসলে আকাশলীনা ইকোপার্কে ঘুরতে যাই কিন্তু দীর্ঘদিন ধরে টেইলগুলো সংস্কার না হওয়ায় জরাজীর্ণ টেইল উপর দিয়ে চলাচল করাটাই যেন আতংকের সামিল, আমরা শুনেছি এখানে প্রতি বছর কাবিটা,টি আর, কাবিখা,রাজস্ব,এডিবি সহ বিভিন্ন তহবিল থেকে লক্ষ লক্ষ টাকার বরাদ্দ দেয়া হয় কিন্তু এ গুলোর অবস্থা দেখে খুব খারাপ লাগলো।এবিষয়ে শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান বলেন,নষ্ট হওয়া টেইলগুলো খুব দ্রুত মেরামত করা হবে,ইতিমধ্যে আমরা প্রসাশনের পক্ষ অনেক কাজ করেছি এবং অনেকগুলো কাজ চলমান ও রয়েছে।