বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

এস কে সিরাজ, শ্যামনগর,সাতক্ষীরা থেকে।। দীর্ঘদিন ধরে সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্ধপুকুর ইউনিয়নের পানি নিস্কাশনের বৃহত্তর ঝাপার খাল টি অবশেষে দখল মুক্ত হলো।দীর্ঘদিনের দাবী পুরন হওয়ায় স্থানীয় জনসাধারণ শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন ও সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত কে প্রান ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম জানান,পদ্মপুকুর ইউনিয়নে বাইনতলা ও খুটিকাটা গ্রামের মধ্যস্থলে ঝাপার খাল চিংড়ী মহলটি ২০.৪৮ একর সম্পত্তি এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষের সহযোগিতায় জৈনক সাইফুল ইসলাম ও তার বোন ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ দখল নিয়ে দীর্ঘ মেয়াদী অবস্থানে থাকার চেষ্টা করে।
তিনি আরো বলেন,   শ্যামনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ আব্দুল্লাহ আল রিফাত, পদ্মপুকুর ইউনিয়নের তহশিলদার সহ আমরা জনস্বার্থে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে অবৈধ দখল হইতে অবমুক্ত করা হয়,এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যরা ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন, খালটি দখলমুক্ত হওয়ায় এলাকার জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, বিষয়টি গত উপজেলা মাসিক সভায় উত্থাপন করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করি।
এদিকে দখলদারদের  আতংক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে এ উপজেলার আরো কয়েক খাল অবমুক্ত করেছেন– দখলদার বাহিনীদের কবল থেকে। এভাবে প্রত্যন্তাঞ্চলে সরেজমিনে গিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন সাধারণ মানুষের পাশে দাড়িয়ে তাদের দীর্ঘদিনের সমস্যা গুলো সমাধান করে যাচ্ছেন। শ্যামনগরের সাড়ে লক্ষ মানুষ এভাবে ইউএনও কে পাশে পেতে চায়।
##