বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর থানা পুলিশ গাজা,ইয়াবা, নগদ টাকা সহ ৫ ব্যক্তিকে আটক করেছে।

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

এস কে সিরাজ, শ্যামনগর থেকে।।
শ্যামনগর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি ৯০০ গ্রাম অবৈধ মাদক দ্রব্যগাঁজা, ০১ টি মোটরসাইকেল,১০ পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ,  দুই নারী সহ ৫ ব্যক্তিকে  আটক করতে করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে আটককৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান,সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোহাম্মদ মনিররুল ইসলাম  স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মো: মুকিত হাসান খাঁন   ও  অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্)  মোঃ ইমরান হোসেন,(বিপিএম), (পিপিএম) স্যারের সহযোগিতায় থানার সঙ্গীয় ফোর্স নিয়ে  মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সীমান্তর্তী  শ্যামনগর  কৈখালী ইউনিয়নের শৈলখালী পশ্চিমপাড়াস্থ গ্রামের মোখলেছুর রহমান ও আব্দুল জব্বার এর বসতবাড়ি হইতে ২ কেজি ৯০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্যগাঁজা, ০১ টি মোটরসাইকেল ও নগদ অর্থ সহ  আসামী  ১। মোঃ লোকমান হোসেন (৪৫), পিতা-আব্দুর রশিদ গাজী,  ২। মোছাঃ নূর জাহান বিবি (৩৫), পিতা-মোঃ আনছার আলী গাজী, স্বামী-মোকলেছুর রহমান ওরফে আব্দুল জব্বার,  ৩। মোছাঃ সোনালী আক্তার (১৮), পিতা-মোকলেছুর রহমান ওরফে আব্দুর জব্বার কে আটক করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং-১৯, তারিখ-১৮/০৪/২৫ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সরণির ১৯ (ক)/৪১ দায়ের করে আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
ওসি হুমায়ুন কবির মোল্লা আরো জানান, অপর একটি মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা সহ দুই ব্যক্তি কে আটক করা হয়। আটককৃতরা হলেন,শ্যামনগর উপজেলার আটুলিয়া এলাকার মৃত্যু আতিয়ার রহমানের পুত্র ইয়াছিন আরাফাত ও পাতড়াখোলা গ্রামের আব্দুল মজিদের পুত্র মোঃ বিল্লাল হোসেন। তাদেরও আদালতে সোপার্দ করা হয়েছে।
এদিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা আরো বলেন,মাদকের বিষয়ে কোন ছাড় নেই, যেখানে মাদক সেখানেই চলবে চিরুনি অভিযান,মাদক নির্মুলে শ্যামনগর থানার পুলিশ অঙ্গিকার বদ্ধ,মাদকের বিষয়ে আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন।
##
এস কে সিরাজ
শ্যামনগর,সাতক্ষীরা