বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের কাবিখা, কাবিটা প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও মোছাঃ রনি খাতুন

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

 

 

ভয়েস অব সুন্দরবন।।

শ্যামনগর সুন্দরবন উপকূলীয় দুরবর্তী ইউনিয়নের বরাদ্দকৃত কাবিখা,কাবিটা প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। এবার এ সকল বরাদ্দের দ্বায়িত্বে নেই কোন এমপি বা উপজেলা চেয়ারম্যান। অনেক দ্বায়ভার এখন একক ক্ষমতার অধিকারী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপরে। সে জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন শত ব্যস্ততার মধ্যে ও এ প্রকল্পের কাজের গুনগত মান সঠিক রাখতে ছুটে যাচ্ছেন উপকূলীয় এলাকার প্রত্যান্ত অঞ্চলে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়নের কয়েকটি কাবিখা ও কাবিটা প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় সাধারন মানুষের সাথে এলাকার নানাবিধ বিষয় নিয়ে কথা বলেছেন।তবে এদিকে এ সকল প্রকল্পের সাথে জড়িত পি আই সির সভাপতি বা সম্পাদক কে সাফ জানিয়ে দিয়েছেন,কোন প্রকার অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। অনিয়ম দুর্নীতির অভিযোগ আসলে তার বিরুদ্ধে আইনহত ব্যবস্থা নেয়া হবে। তিনি এ সময় বলেছেন,অন্যবারে কি হয়েছে সেটা আমার জানা নেই, তবে এবার অন্যবারের চাইতে ব্যতিক্রম কিছু হবে – ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধীগন।
##