বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাত সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ইউএনও  রানী খাতুন

Reporter Name
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

 

ভয়েস অফ সুন্দরবন।।

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” শীর্ষক তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শ্যামনগর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

৯ই জানুয়ারী’২৫ শ্যামনগর উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জিয়াউর রহমান, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার সহ অন্যান্য অতিথিবৃন্দ ও হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সহায়তা করেন বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম। এসময় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।