বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে মহিষের শিং এর গুতায় ৬ ব্যক্তি আহত

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ভয়েজ অফ সুন্দরবন।। সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের সীমান্তবর্তী বৈশখালী গ্রামে সোমবার সকালে এ দুর্ঘটনাটি  ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার আমিনুর রহমান বলেন, স্থানীয় গ্রামবাসীরা কয়েকজন মিলে মহিষটি কিনে নিয়ে আসে জবাই করে তার মাংস বিক্রি করার লক্ষ্যে। সকালে মহিষ টি জবাই করার সময় হঠাৎ দড়ি ছেড়ে যায়। একপর্যায়ে হিংস্র মহিষ টি আশেপাশে যারা ছিল তাদের ওপর আক্রমণ চালায়। একপর্যায়ে ওই গ্রামের ৬ ব্যক্তি মহিষের  শিং এর গুতায় গুরুতর আহত হয়।
আহতরা হলেন, বৈশখালী গ্রামের করিম গাজীর ছেলে বিল্লাল হোসেন, শমসের মোড়লের ছেলে মিজান মোড়ল, জুম্মান গাজীর ছেলে হামিদ গাজী, নূরুজ্জামান গাজীর ছেলে ইব্রাহিম গাজী, অনিমেষ মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল ও গোলাম রব্বানী।
এদিকে স্থানীয় কাসেম গাজী জানান, পাগলা মহিষের আক্রমণে আহতদের কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন,  আহতরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের মধ্যে গুরুতর আশঙ্কা অবস্থা থাকায় বিল্লাল নামের এক ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
##