বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে দুই আইনজীবীকে ফুলের শুভেচ্ছা প্রদান করলো রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ 

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ভয়েজ অফ সুন্দরবন।। বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট মাসুদুল আলম দোহা ও সাতক্ষীরা জজ কোর্টের সিনিয়র আইনজীবী, ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা, সুশাসনের জন্য নাগরিক সাতক্ষীরা জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট এবিএম সেলিমকে , বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব কর্তৃক অনুমোদিত শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে এক ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে তাদেরকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ, সাংবাদিক, আসাদুজ্জামান লিটন, রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক রাইসুল মিথুন, সাংবাদিক মোশারফ হোসেন তোফাজ্জল হোসেন প্রমুখ।  এ সময় অতিথি দুই আইনজীবী বলেন, সাংবাদিকতা মহান পেশা, সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা সমাজের দর্পণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সাংবাদিক সমাজ তথা জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের দায়িত্ব ও কর্তব্য ,দেশের সকল উন্নয়নের চিত্র তুলে ধরা সাংবাদিকদের কাজ। এ সময় তারা বলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ব্যাপক তৎপরতার সহিত শ্যামনগরের বিভিন্ন সংবাদ পরিবেশন করে যাচ্ছে, আমরা তাদের শুভ কামনা করি।
##