সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাজীপুর সাংবাদিক ইউনিটির আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

সুরুজ্জামান রাসেল
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

 

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধিঃ

 

গাজীপুর সাংবাদিক ইউনিটির আয়োজনে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ড কানাইয়া নৌ-ঘাট থেকে নৌকা যোগে ঢাকা জেলার ৩০০ফিট দিকে রওনা হন গাজীপুর জেলার এই সাংবাদিক সংগঠন।

গাজীপুর সাংবাদিক ইউনিটির আনন্দ ভ্রমন-২০২৪ দিনব্যাপী মনোরম পরিবেশে আয়োজিত আনন্দঘন এ নৌ যাত্রায় গান, আড্ডা ও খোশগল্পে মেতে উঠেন বিভিন্ন জাতীয় দৈনিক এবং স্থানীয় দৈনিকসহ টিভি ও অনলাইন কর্মরত সাংবাদিকবৃন্দ।

এ সময় গাজীপুর সাংবাদিক ইউনিটির সদস্য সচিব মোঃ হাইউল উদ্দিন খানের সভাপতিত্বে আনন্দ ভ্রমনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো: আব্দুর রশীদ মিয়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি রনি সরকার, সাংবাদিক নাসির উদ্দিন, সাংবাদিক আব্দুল আলী, সাংবাদিক সারোয়ার আলমসহ প্রমুখ।

সার্বিক সহযোগীতায় ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিটির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক মো. রাকিব হোসেন, সদস্য সাংবাদিক মোল্লা রশিদ, সদস্য সাংবাদিক সুব্রত দাস।