বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার

স্বাধীন আলম হোসেন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

 

স্বাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি

নাটোরে যৌথবাহিনীর অভিযানে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়ি থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে শহরের কানাইখালী মহল্লায় তাঁর নিজ বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে শহরের কানাইখালী মহল্লায় এহিয়া চৌধুরীর বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে এহিয়া চৌধুরীর কক্ষ থেকে অবৈধ একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে অস্ত্র ও গুলি উদ্ধারের সময় ওই বাড়ির কোনো সদস্যকে পাওয়া যায়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।