বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাগাতিপাড়ায় মতলেব হোসেন নিখোঁজের ৪২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

স্বাধীন আলম হোসেন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

 

স্বাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার পর মতলেব হোসেন নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর এলাকার বড়াল নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। মতলেব হোসেন উপজেলার সালাইনগর পূর্বপাড়া গ্রামের মৃত আতাহার প্রামানিকের ছেলে ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মতলেব গত বুধবার বিকেল ৩টার দিকে বাজার করার একটি ব্যাগ হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বড়াল নদী নৌকায় করে পার হয়ে পাশের জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারে যান। এরপর সন্ধ্যা আগে বাজার থেকে বাড়ি ফেরার পথে সালাইনগর জিয়ার ঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। পরে শুক্রবার সকাল ৯ টার দিকে ওই ঘাটের অদূরে নদীর তীরে ঝোপের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নেয়। এর আগে মতলেবের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে তার নিখোঁজের বিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরিবারের ধারনা, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে মতলেব হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স ও পুলিশ অফিসার নিয়ে ঘটনাস্থলে যান বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জানান, খবর পেয়ে তারা এসে কৃষক মতলেবের লাশের প্রাথমিক সুরাৎহাল প্রতিবেদন তৈরি করেন। সুরাৎহালে তার শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, এব্যাপারে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে ।