বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আশ্রয়ণ কেন্দ্রে সেনাবাহিনীর রান্নাকরা খাবার বিতরণ

মোঃ নুর হোসেন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

 

মোঃ নুর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বন্যা দুর্গতের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১২নং ওয়ার্ড) লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রের ৬০ পরিবারের মাঝে এ রান্না-করা খাবার বিতরণ করা হয়।

কুমিল্লা সেনানিবাসের (১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) ক্যাপ্টেন শাহ্ মোহতাসিম রহমানের তত্ত্বাবধানে এ রান্নাকরা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বাবুল হাজী,মো. ইসমাইল পাটোয়ারী, তারেক মোল্লা, মো. জুয়েলসহ প্রমুখ।

লক্ষ্মীপুরে প্রতিদিন দুইটি আশ্রয়ণ কেন্দ্রে সেনাবাহিনীর উদ্যোগে রাতের বেলা রান্নাকরা খাবার বিতরণ করা হয়। এছাড়াও বন্যাদুর্গতের মাঝে শুকনো খাবার, ত্রাণ সামগ্রীসহ বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করে আসছে। দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবাই নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য: লক্ষ্মীপুর জেলা জুড়ে প্রায় ৮ লাখ মানুষ টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার পানিতে মানবেতর জীবন-যাপন করছে। এসব মানুষ বেশিরভাগ বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্র উঠলেও, এখনও অনেক পরিবার দিশেহারা হয়ে এদিক-ওদিক ছুটাছুটি করছে। গত দুইদিন ধরে ধীরগতিতে বন্যার পানি নামতে শুরু করছে।