বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শিমরাইল ডাচ্ বাংলা ব্যাংকে স্বাস্থ্যবিধি বালাই নেই

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজী ইব্রাহীম খলিল সুপার মার্কেটে অবস্থিত শিমারাইল ডাচ্ বাংলা ব্যাংকের শাখায় অনেক গ্রাহক স্বাস্থ্যবিধি অমান্য করে লেনদেন করতে দেখা যায়। ২২ ই আগষ্ট রবিবার দুপুরে শিমরাইল ডাচ্ বাংলা ব্যাংক শাখায় গিয়ে এসব চিত্র দেখা যায়। ব্যাংকের গেইটের লেখা আছে “নো মাস্ক নো সার্ভিস” লেখা থাকলেও বাস্তবে তার চিত্র উল্টো। গ্রহকরা গাদাগাদি করে টাকা জমা ও উঠাতে ব্যস্ত। এতে করে হতাস সচেতন গ্রাহকরা। অনেক গ্রাহকরা বলছেন কেউ কারো কথা চিন্তা না করে এবং সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানার জন্য বলে থাকলেও ব্যাংকে আসা অনেকেই তা মানছেনা। কেউ যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে অনেকেই করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে এবং অনেক ব্যাংক কর্মকর্তারও মাস্ক পরতে দেখা যায়নি।
উক্ত বিষয়ে শিমরাইল শাখার ডাচ্ বাংলা ব্যাংকের ম্যানেজার মোঃ মিজান বলেন, গেইটের দারোয়ারকে উপেক্ষা করে ব্যাংকে গ্রাহকরা প্রবেশ করছে। দারোয়ার বাধা প্রদান করলে গ্রাহকরা উত্তেজিত হয়ে ঝগড়ায় লিপ্ত হচ্ছে। আমরা যতটুকু সম্ভব গ্রাহকদের স্বাস্থ্যবিধি মানানোর চেষ্টা করছি। তিনি আরও বলেন, শিমরাইল শাখায় গ্রাহক সংখ্যা বেশি থাকায় এবং লকডাউন না থাকায় ব্যাংকে গ্রাহকদের বেশি পরিমান ভীড় হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা সোচ্চার আছি।
হাজী ইব্রাহীম খলিল সুপার মার্কেটের মালিক আলহাজ্ব হাবিবুউল্লাহ কাঁচপুরী বলেন, সরকারী বিধি মোতাবেক সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রায় সময় দেখা যায় ব্যাংকে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেনা। ব্যাংকের কর্মকর্তারা তৎপর না থাকায় আমরা সচেতন অনেক গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে আসতে ভয় পাচ্ছি। তাই ডাচ্ বাংলা ব্যাংকের ঊদ্ধর্তন কর্মকর্তাদের উক্ত বিষয়ে জোরালো ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে মনে করি।