শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইসলামিয়া মিশনের পেছনে একটি বসতবাড়ি ও ভিটা জমিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর বিরোধের সৃষ্টি হয়েছে। বৃদ্ধ শিরাজুল ইসলাম অভিযোগ করেছেন, তার নিজস্ব বসতভিটা জাল দলিলের মাধ্যমে তার তৃতীয় স্ত্রীর সন্তানরা বিক্রি করে দিয়েছেন।

তবে শিরাজুল ইসলামের ছোট ভাই আনসার আলী ভিন্ন তথ্য দিয়ে জানান, পারিবারিক বিরোধের কারণে ২০১২ সালে শিরাজুল ইসলাম তার তিন স্ত্রীর সন্তানদের মধ্যে সমানভাবে সম্পত্তি ভাগ করে দেন। সে অনুযায়ী তৃতীয় স্ত্রীর তিন সন্তানের নামেও উক্ত জমি লিখে দেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রায় তিন মাস আগে শিরাজুল ইসলামের অনুমতিক্রমেই তার তৃতীয় স্ত্রীর সন্তানরা জমিটি বিক্রি করেন। কিন্তু বর্তমানে তিনি সেই বিক্রয়ের বিষয়টি অস্বীকার করছেন।

এ বিষয়ে শিরাজুল ইসলামের তৃতীয় স্ত্রীর মেয়ে ফাহিমা আক্তার বলেন,

“২০১২ সালে আমার বাবা আমাদের তিন ভাই-বোনের নামে জমিটি লিখে দেন। তিন মাস আগে আমরা বাবার অনুমতিক্রমে কোরিয়া প্রবাসী ইব্রাহিমের কাছে জমিটি বিক্রি করেছি। কিন্তু পরে আমার বাবা প্রথম স্ত্রীর ছেলে সোহেলের প্ররোচনায় আমাদের কাছ থেকে জমি ফেরত চাইছেন এবং ক্রেতাকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দিচ্ছে না ।”

তিনি আরও অভিযোগ করেন, প্রথম স্ত্রীর ছেলে সোহেল তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। একইসঙ্গে তিনি দাবি করেন, অন্য মায়ের সন্তানেরাও তাদের প্রাপ্ত সম্পত্তির অংশ ইতোমধ্যে বিক্রি করে দিয়েছেন।

ফাহিমা আক্তারের স্বামী ফয়সাল বলেন,

“আমার শ্বশুর এবং তার প্রথম স্ত্রীর ছেলে ইচ্ছাকৃতভাবে এই বিরোধ সৃষ্টি করেছেন। আমাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ উভয় পক্ষকে ডেকে তদন্ত করে এবং সত্যতা যাচাই শেষে আমাদের পক্ষেই মত প্রদান করে। কিন্তু শ্বশুর ও সোহেল তা মানতে নারাজ।”

অন্যদিকে জমির ক্রেতা কোরিয়া প্রবাসী ইব্রাহিমের ছোট ভাই জানান,

“আমরা সব দলিলপত্র যাচাই করে আইনগতভাবে জমি ক্রয় করেছি।কিন্তু সোহেল ও তার ভাইয়েরা এবং তার পিতা সিরাজুল ইসলাম আমাদের শান্তিপূর্ণভাবে বসবাস করতে দিচ্ছে না

স্থানীয় এলাকাবাসীরাও জানান, যথাযথ যাচাই-বাছাই করেই জমিটি ইব্রাহিমের কাছে বিক্রি করা হয়েছে।

 

সিরাজুল ইসলামের তৃতীয় স্ত্রীর মেয়ে ফাহিমা আক্তার ও জমির ক্রেতা কোরিয়া প্রবাসী ইব্রাহিমের পরিবার দ্রুত এ বিরোধের স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান দাবি করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলমান এই বিরোধ শুধু পারিবারিক সম্পর্ককেই নয়, সামাজিক শান্তিকেও ব্যাহত করছে। তাই সকল পক্ষের স্বার্থ বিবেচনায় আইনগতভাবে বিষয়টির সুষ্ঠু ভাবে বিরোধ নিষ্পত্তি করা দাবি যানায়