শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে আভিযানিক সফলতা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর-এর ব্যবস্থাপনায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এই প্রেস ব্রিফিং আয়োজন করে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা, বাগেরহাট ও ঝালকাঠি জেলার অন্তর্গত মোট ১৬টি উপজেলায় ২০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালন শুরু করেছে।
এসময় আরও জানানো হয়, তফসিল ঘোষণার পরদিন থেকেই ১৭ বিজিবি সংশ্লিষ্ট তিনটি জেলায় বেইজ ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রেকি কার্যক্রম, ডমিনেশন পেট্রোল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।
বর্তমানে সাতক্ষীরা, বাগেরহাট ও ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় ভোটকেন্দ্রসমূহের রেকি কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ডমিনেশন পেট্রোল, বিভিন্ন জংশন পয়েন্টে রোড ব্লক স্থাপন ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ টু’-এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ১৭ বিজিবি সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে বদ্ধপরিকর বলে জানানো হয়। বিজিবির মহাপরিচালকের দিকনির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে।