শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদ বানিজ্য জাল ষ্টাম্প ও রেভ্যিনিউ ষ্টাম্প বিক্রির কারনে সরকার হারাচ্ছে রাজস্ব ,ঋণ গ্রহিতারা হচ্ছে সর্বশান্ত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবনের

শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদবানিজ্য,জাল ষ্টাম ও রেভ্যিনিউ টিকিট ব্যবসা চরমে ।সরকার হারাচ্ছে রাজস্ব ঋণ গ্রহিতারা হচ্ছে হয়রানী ।

পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ গ্রহিতা ও ঋণ পরিশোধকারীরা জানান, সদ্যরা ঋণ নিতে ব্যাংক ম্যানেজার আলতাফ হোসেনের কাছে আসলে তিনি পাঠিয়ে দেন ঐ অফিসের কর্মচারী পরিচায়দানকারী বারান্দায় চেয়ার টেবিল, ষ্টাম্প ,রেভ্যিনিঊ ষ্টাম্প নিয়ে বসে থাকা হরির নিকট । ঋণ গ্রহিতারা হরিকে বলেন ,ঋন নেওয়ার জন্য জন্য হরি ৩শ টাকার নন জুডিশিলাল ষ্টাম্প নেওয়ার জন্য বলেন,এবং হরি টাকা নিয়ে জাল ষ্টাম্প দেন বলে ঋণ গ্রহিতারা জানান। এছাড়া ঋণ পরিশোধ করতে গেলে টাকা কম থাকলে ম্যানেজার পাঠিয়ে দেন হরির নিকট হরি বলেন, হাজারে প্রতিদিন ৩শ থেকে ৫শ টাকা সুদ দিলে টাকা দেওয়া যাবে। গ্রাহকরা ঋণ পরিশোধ করে পূনরায় ঋণ নেওয়ার জন্য টাকা পরিশোধ করতে উপায়ান্তর না পেয়ে হরিকে হাজার প্রতি ৩শ থেকে ৫শ টাকা সুদ দিয়ে টাকা নেন।খোজ নিয়ে জানা গেছে ঐ টাকা সম্পূর্ণ ম্যানেজার আলতাফ হোসেনের ।এব্যাপারে হরির সাথে কথা হলে হরি বলেন ম্যানেজার আলতাফ স্যার আমাকে বেতন দেন মাত্র ।আমি অফিসের কর্মচারী নয়। এব্যাপারে কথা হয় ম্যানেজার আলতাফ হোসেনের সাথে তিনি বলেন,হরি আমার অফিসে বসেন ঠিকই কিন্ত সে আমার অফিসে চাকুরী করেন না ।অফিসের কর্মচারীরা বলেন ,হরি স্যারের লোক যে কারনে আমরা কিছু বললে স্যার আমাদের চাকুরি থেকে বের করে দেওয়ার হুমকি দেন।