শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

গত ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের মনোমুগ্ধকর বার্ষিক কনফারেন্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ সাদিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কনফারেন্সে কোম্পানির আরএসএম, এরিয়া ম্যানেজার, মার্কেটিং অফিসারসহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী এ আয়োজনে প্রথম দিন অংশগ্রহণকারীরা কক্সবাজারের বিশ্ববিখ্যাত সমুদ্রসৈকতে ঘুরাঘুরি করেন। এ সময় সমুদ্রে গোসলের পাশাপাশি ফুটবল ও ক্রিকেট খেলায় অংশ নিয়ে দিনভর আনন্দঘন পরিবেশে সময় কাটান তারা।

দ্বিতীয় দিনে কনফারেন্সে অংশগ্রহণকারীরা কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এর মধ্যে হিমছড়ি পাহাড় ও ঝর্ণা, ইনানীর ঝাউবনসহ একাধিক পার্ক ঘুরে দেখেন তারা। সন্ধ্যায় কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেট (শুঁটকি পল্লী) পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা। সেখানে বিভিন্ন প্রজাতির শুঁটকি মাছের দোকান ঘুরে দেখার পাশাপাশি পছন্দের শুঁটকি মাছ ক্রয় করেন।

সফরের তৃতীয় ও শেষ দিনে কোম্পানির ২০২৬ সালের কর্মপরিকল্পনা, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কোম্পানির সার্বিক উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং টিমওয়ার্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে এক আকর্ষণীয় লটারির ড্র আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক কনফারেন্সের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়।

এই কনফারেন্স অংশগ্রহণকারী সকলের মধ্যে নতুন উদ্দীপনা, কর্মস্পৃহা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন