বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শ্যামনগরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ “কৈখালী হবে শ্রমজীবী মানুষের নিরাপদ ঠিকানা”—নির্বাচনী জনসভায় গাজী নজরুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা শ্যামনগরে লোনা পানি প্রবেশের প্রতিবাদে নারীদের ওপর হামলা, সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা কাশিমাড়ি ইউনিয়নে জিয়া সাইবার ফোর্সের নির্বাচনি প্রচারণা আভিযানিক সফলতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ বিজিবি মোতায়েন উপলক্ষ্যে নীলডুমুর ১৭ বিজিবি প্রেস ব্রিফিং  শ্যামনগরে লবণ পানি উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ, হামলায় তিন নারী আহত শ্যামনগরে ধানের শীষের প্রার্থী ডা. মনিরুজ্জামানের বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত  শ্যামনগরে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা শ্যামনগর ফায়ার সার্ভিসের সামনে সওজের জমি পুনরায় জবরদখল উচ্ছেদের কয়েক দিনের মধ্যেই ফের অবৈধ স্থাপনা নির্মাণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

“কৈখালী হবে শ্রমজীবী মানুষের নিরাপদ ঠিকানা”—নির্বাচনী জনসভায় গাজী নজরুল ইসলাম

Reporter Name
Update Time : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

 

এস কে সিরাজ, শ্যামনগর।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেছেন, কৈখালীকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য। তিনি বলেন, খেটে খাওয়া শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেই টেকসই উন্নয়ন সম্ভব।

রবিবার (১ ফেব্রুয়ারি) কৈখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মুহাজেরীন প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন কৈখালী ইউনিয়ন জামায়াতের আমীর রাশিদুল ইসলাম।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, সাবেক আমীর অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জুবায়ের হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম তার সংসদ সদস্য থাকাকালীন সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, কৈখালী ও ভেটখালী জনপদের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। তিনি বিশেষভাবে কৈখালী–ভেটখালী নদীর উপর ব্রিজ নির্মাণের কথা উল্লেখ করে বলেন, এ ব্রিজ নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসছে।

তিনি বলেন, অতীতে কৈখালীর রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো ছিল জনগণের বাস্তব চাহিদার প্রতিফলন। আগামীতে যদি জনগণ আবারো তাকে সংসদে পাঠানোর সুযোগ দেয়, তবে কৈখালীকে নিজের ইউনিয়নের মতো গুরুত্ব দিয়ে সর্বোচ্চ পর্যায়ে উন্নয়ন করা হবে। শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেই একটি মডেল কৈখালী গড়ে তোলা হবে বলে তিনি আশ্বাস দেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া জনপদের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা চাঁদাবাজ ও দখলদারমুক্ত সমাজ গঠনে গাজী নজরুল ইসলামের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।

জনসভায় কৈখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।