বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন মনোনীত প্রার্থী ডক্টর মনিরুজ্জামান

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

ভয়েস অব সুন্দরবন ।।
সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার  শ্যামনগর সদরে সাতক্ষীরা -৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামান এর ধানের শীষের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে, সাতক্ষীরা -৪ আসনের প্রার্থী ডক্টর মনিরুজ্জামান মনির ধানের শীষের পক্ষে ভোট কামনা করে সাধারন মানুষের সাথে কুশল বিনিময়ে করেন।
নির্গবাচনীয় প্রচারের এ গণসংযোগে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুস সালাম খান, সহ সাধারণ সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় কমিটি, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জিএম লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব  সোলায়মান কবির,জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির অন্যতম নেতা জহুরুল হক আপ্পু,সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল,পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান, সদস্য সচিব আবুবক্কর সিদ্দিক, তাতীঁ দলের সদস্য সচিব শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক  যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম,ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।
এ সময় ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর মনিরুজ্জামান বলেন,দীর্ঘকাল পরে আপনারা সরাসরি ধানের শীষ প্রতিকে ভোট দিতে পারবেন,সে কারনে এবারের নির্বাচনে প্রথম ভোট ধানের শীষে দিয়ে রাষ্ট্র নায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেতা জিয়ার হাত কে শক্তিশালী করবেন, এ প্রত্যাশা আপনাদের কাছে।
##