বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে মনোনয়ন প্রত্যাশী বিএনপিনেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের নেতৃত্বে জনসংযোগ ও লিফলেট বিতরন

রাকিবুল্লাহ সোহাগ
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

মোঃ রাকিবুল্লাহ  সোহাগ ।।

সাতক্ষীরা – ৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশাী শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে জনসংযোগ, পথ সভা ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে ৩১দফা প্রতিষ্ঠার লক্ষ্যে দিনব্যাপী শতশত নেতাকর্মী নিয়ে উক্ত কর্মসৃচি পালিত হয়।
এ সময় অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির তরুননেতা এড আশেক ই এলাহী মুন্না, এড আব্দুস সালাম খান,আমিনুর রহমান আমিন ও তারা উক্ত বিশাল কর্মসৃচীতে অংশ নিয়ে বলেন,আমরা বিএনপির সকলনেতা এক কাতারে দাড়িয়ে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সাতক্ষীরা -৪ আসনে একজন ত্যাগী,নির্যাতিত ও বর্ষিয়ান নেতাকে মনোনয়ন দিতে হবে,তারা আরো বলেন,কোন অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন না দেয়ার অনুরোধ করেন তারা,হঠাৎ দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে টাকার প্রভাব খাটিয়ে দল না করে রাতারাতি মনোনয়ন প্রত্যাশীদের কখনও মেনে নেয়া হবে না।
এ সময় বিএনপির সিনিয়র নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ বলেন,আমরা দলের সৃষ্টি লগ্ন থেকে কাজ করে যাচ্ছি,বহু মামলা হামলার শিকার আমরা,দলের যার কোন সম্পৃক্ততা নেই সেই ধরনের ব্যক্তি মনোনয়ন পান তাহলে দল খুবই ক্ষতির মধ্যে পড়বে,পাশাপাশি দলীয় নেতাকর্মীরা ও দারুনভাবে বিপাকে পড়বে,একজন্য তিনি দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষন করে বলেছেন,দলের পরিক্ষিত নেতাকর্মীদের মুল্যায়ন করবেন এটাই আমাদের অনুরোধ ও দাবী।
এ সময় উপস্থিত ছিলেন, আশেক ইলাহী মুন্না, সাবেক
যুগ্ম সাধারণ সম্পাদক,শ্যামনগর উপজেলা বিএনপি ও সদস্য,সাতক্ষীরা জেলা বিএনপি,অ্যাডভোকেট আব্দুস সালাম,সহ-সাধারণ সম্পাদক কৃষক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি,আমিনুর রহমান আমিন,
সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি,
মো: শাহজাহান রনি,সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় কমিটি,কামরুজ্জামান বকুল,সদস্য কৃষক দল,কেন্দ্রীয় কমিটি,আল কাদির টাইগার সোহেলসদস্য, জাসাস কেন্দ্রীয় কমিটি,নুরজাহান পারভীন ঝর্ণা
সদস্য, মহিলা দল কেন্দ্রীয় কমিটি, সাবেক ছাত্রনেতা সুপ্রিম কোর্টের আইনজীবী এড মাসুদুল আলম দোহা সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
##