বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

হকি বিজয় শ্যামনগরের রেহানা ও ষষ্ঠীকে উপজেলা বিএনপির বিশেষ সম্মাননা প্রদান

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পক্ষে খেলে ৩য় স্থান অধিকার করে পদক পেয়ে ইতিহাস গড়লেন। রেহানা শ্যামনগরের হায়বাতপুরের চায়ের দোকানদার কওছার আলীর মেয়ে এবং ষষ্ঠীর বাড়ি কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া

গ্রামে। টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ

নিয়েই দেশের জন্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল। ১৩ জুলাই (রবিবার) তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দলের অধিনায়ক ছিলেন শারিকা রিমন। এ খেলা উপলক্ষে শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী কে শুক্রবার সকালে শ্যামনগর উপজেলার বিএনপির কার্য্যলয়ে বিএনপির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের কে এসময় ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ। এ সময় দলীয় বিভিন্ন পর্য়্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শ্যামনগরের ওই দুই নারী খেলোয়ার কে সরকারীভাবে সার্বিক সহযোগিতা করার আহবান জানান বিএনপি নেতৃবৃন্দ।