বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিএনপিনেতা সোলাইমান কবীরের বহিষ্কারের দাবীতে শ্যামনগর বিএনপি কার্য্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

 

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

দক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র সৎ, পরিচ্ছন্ন, প্রতিশ্রুতিশীল রাজনীতিবীদ, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সাহেবের উদৃতি দিয়ে মিথ্যা প্রচারনা করায় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলাইমান কবীরের বহিষ্কারের দাবীতে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সময় তিনি আরো বলেন,বিএনপি নেতা সোলায়মান কবীর খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সাহেবের কঁথা বলে বিভিন্ন স্থানে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে,ইতিমধ্যে এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে,এছাড়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. মনিরুজ্জামান মনির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে অপপ্রচার চালাচ্ছে এবং জাতীয় পার্টি থেকে আসা এই ব্যক্তি দলের মধ্যে ব্যাপক গ্রুপিং করে দল কে ক্ষতি করছে। শনিবার সকালে শ্যামনগর উপজেলা বিএনপির কারর্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তিনি উপরোক্ত কথাগলো লিখিত ভাবে সাংবাদিকদের জানান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশেক ই এলাহী মুন্না, সাবেক যুবনেতা মোঃ আজিজুর রহমান আজিবর, পৌরসভা বিএনপির সার্স কমিটির সদস্য খান আব্দুস সবুর, মোঃ আব্দুর রশিদসহ অঙ্গ সহযোগী নেতৃবৃন্দরা।

##