বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

 

ভয়েস অব সুন্দরবন ।।সাতক্ষীরার শ্যামনগর  বংশ্বীপুর এলাকায় গাছের ফল চুরির ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা তার ভাতিজাকে কুপিয়ে জখম করেছে।চাচার দায়ের কোপে ভাতিজা সাদ্দাম গাজী( ৩৭) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় উক্ত আহত সাদ্দাম গাজী বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা ও হাসপাতাল সুত্রে জানা গেছে,০৯/০৬/২০২৫ তারিখ সন্ধ্যায়  ফল চুরি করা কে কেন্দ্র করে উপজেলার বংশ্বীপুর এলাকার সাবেক ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও মৃত্যু দরবার গাজীর পুত্র মোহাম্মদ আলী গাজীর নেতৃত্বে ৪/৫ জনের একটি দল ভাতিজা সাদ্দাম গাজীর ঝাপিয়ে পড়ে। এ সময় চাচা মোহাম্মদ আলীর  হাতে থাকা দায়ের কোপে ও অন্যান্যদের লাঠির আঘাতে ভাতিজা সাদ্দাম গাজী  মারাত্মক ভাবে আহত হয়। এ সময় এলাকাবাসী আহত সাদ্দাম গাজী কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক থাকায় তাকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এঘটনায় ভাতিজা সাদ্দাম গাজী বাদী হয়ে মোহাম্মদ আলী গাজী (৫৮), আলোয়া খাতুন(৫৫), মরিয়ম পারভীন (৩৮), সুমি পারভীন (২৭) কে আসামী করে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে উক্ত বিবাদী চাচা মোহাম্মদ আলী উল্টো ভাতিজার বিরুদ্ধে থানায় একটি লিখিত ভিত্তিহীন  অভিযোগ দিয়ে মামলা করার পায়তারা করছেন, বলে জানা গেছে। এ বিষয় আহত সাদ্দাম গাজী সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
##