বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

*মোংলায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও সিমফ্রাই জাল জব্দ

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ভয়েস অব সুন্দরবন। ডেস্ক রিপোর্ট।।

*মোংলায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও সিমফ্রাই জাল জব্দ।*

শুক্রবার ৬ জুন ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ৬ জুন ২০২৫ তারিখ শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং বন ও পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা উপজেলার শাপলা চত্বর মোড় সংলগ্ন মেসার্স হাসান স্টোরে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালীন উক্ত প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১২ লক্ষ টাকা সমমূল্যের ২৫০০ কেজি অবৈধ পলিথিন এবং আনুমানিক ১ কোটি ৭৫ লক্ষ টাকা সমমূল্যের ৫ লক্ষ মিটার সিমফ্রাই জাল জব্দ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন এবং মৎস্য সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এসব সামগ্রী অবৈধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ পলিথিনসমূহ বাগেরহাট পরিবেশ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত সিমফ্রাই জালসমূহ পরিবেশবান্ধব উপায়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এই অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

##