বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরায় হাওরের ১০০ বছরে করনীয় শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সাতক্ষীরায় হাওরের ১০০ বছরে করনীয় শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীর পাওয়া চিঠি থেকে এমনটা জানা যায়। প্রেসক্লাবসহ মাত্র ১২ জন গণমাধ্যমকর্মীকে দাওয়াত দিয়ে বৈষম্য করায় অন্যান্য গণমাধ্যমকর্মীদের মনে ক্ষোভ দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা জেলা প্রশাসক, সাতক্ষীরা সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সাধারণ শাখা সহকারী কমিশনার প্রনয় বিশ্বাসের স্বাক্ষরিত এক পত্রে এ বিষয় জানানো হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)ও বাংলাভিশন টিভি চ্যানেল এর জেলা সংবাদদাতা আসাদুজ্জামান আসাদ বলেন, এই অনুষ্ঠানে সাতক্ষীরা জেলায় কর্মরত প্রথম সারির অধিকাংশ গণমাধ্যমকর্মীকে দাওয়াত না দেওয়ায় আমি হতভাগ হয়েছি। তবে ফ্যাসিস্ট সরকারের দোসরদের অনেককে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। সাংবাদিকদের সাথে বৈষম্য করা হয়েছে।
এ বিষয়ে মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, সাতক্ষীরাতে বাঁওড় থাকলে ও কোনো হাওর নেই। দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাক্ষণবাড়িয়াসহ সাত জেলায় শুধু হাওর রয়েছে। তাছাড়া আর কোনো জেলায় হাওর নেই। জলাভূমি নিয়ে কর্মশালা করলেও কাজে আসতো। এই কর্মশালা সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই না।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও প্রণয় বিশ্বাসকে একাধিক বার ফোন করা হলেও তারা তাদের ফোন রিসিভ করেন নি।##

 

শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা
১৮.১২.২৪