বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী আজ

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১২ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারার হাইলধরে তাঁর গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ ছাড়া আনোয়ারা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হবে।

এদিকে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, মৃত্যুবার্ষিকী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খতমে কোরআন, দোয়া ও মিলাদ এবং কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ ছাড়া এতিমখানায় খাবার বিতরণ ও মেজবানের আয়োজন করা হবে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৪৫ সালে আনোয়ারার হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তিনি ১৯৫৮ সালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন বাবু। ১৯৬৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি আনোয়ারা ও পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদ সদস্য হন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

২০১২ সালের ৪ নভেম্বর বর্ষীয়ান এই রাজনীতিক মারা যান। তাঁর মৃত্যুর পর জ্যৈষ্ঠ ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।