বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

করিমগঞ্জে আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে 

এস এম মাসুম
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ থেকে এস এম মাসুম

আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশন -এর উদ্যোগে করিমগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৬শে আগস্ট) বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া এই কর্মসূচি শুক্রবার (৩০আগস্ট) পর্যন্ত চলে। এ সময় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব রঙ্গুখান মেমোরিয়াল মহিলা আলিম মাদ্রাসা, উরদিঘী দাখিল মাদ্রাসা, সুলতাননগর, খয়রত, দক্ষিণ আশতকা, উত্তর আশতকা, মোকাবাড়ি, উরদিঘী ভিটাহাটি হাফেজি মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি স্কুল-মাদ্রাসা, কোচিং সেন্টার ও জনসমাগমপূর্ণ স্থানে বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখিত লিফলেট বিতরণ করা হয়।
আল-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা স্থানীয় ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি পরিচালনা করেন। কাঠাল, জাম, জলপাই-সহ বিভিন্ন দেশীয় ফলজ গাছের চারা রোপন করেন তারা। আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্য জনাব মোজাম্মেল হক [সংবাদ মাধ্যমে নাম]কে জানান, আমরা বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশে বৃক্ষের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে– তা মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। নির্বিচারে গাছ কাটতে নিষেধ করেছি। সবাইকে নিজ নিজ আঙিনায় অন্তত ১টি করে হলেও গাছ লাগাতে উৎসাহ প্রদান করছি।”
আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্য জনাব সাদিকুর রহমান জানান, এটা আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি। গুনধর ইউনিয়ন ও আশপাশ এলাকায় বৃক্ষের অনেক চাহিদা রয়েছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপন কর্মসূচি পালনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান। যা গুনধর ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার সামাজিক উন্নতির লক্ষ্যে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়।