বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের আলোচনা সভা ।

মোঃ মুজিবর রহমান শেখ
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ১৬ বছর পর প্রকাশ্যে বড়পলাশবাড়ী ইউনিয়নে জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বড়পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফরহাদ রেজার সভাপতিত্বে ও ঠাকুরগাঁও শহর শাখার ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুল হাকিম। এছাড়াও বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সহ- সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, বড়পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদ রানা, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নওশাদ আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামীলীগ আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে। প্রত্যেক নেতাকর্মীদের নামে ১০-১৫ টার বেশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছে। দেশের টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে। এবার ২০১৪ ছাত্র জনতা দেশকে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার পতন করেছে আবাবিল পাখির মত। ছাত্ররা বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। ক্ষমতা হারিয়ে আজ দেশের ৩০০ আসনের এমপি গর্তে ঢুকে গেছে। তারা আর লজ্জায় বের হতে পারছে না। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট প্রফেসর ডা. মোহাম্মদ ইউনূস কাছে দাবি জানিয়েছি যাতে পরবর্তীতে কোন সরকার এভাবে অন্যায়ভাবে শাসন না করতে পারে। তাই তিনি কথা দিয়েছেন দেশের প্রতিটা সেক্টর সংস্কার করবেন। মানুষের জন্য কাজ করবেন এবং ভোটের অধিকার নিশ্চিত করবেন। এড়াছাও আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া কামনা করে দেশের নানা বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন বক্তারা।