বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত নোওয়াবেকি বাজারে সরকারি জায়গা নিয়ে চলছে হরিলুট

Reporter Name
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

 

ভয়েস অফ সুন্দরবন।।

শ্যামনগর উপজেলা নওয়াবেকী বাজারের সেক্রেটারি মনিরুজ্জামান মনি অবৈধভাবে পেরিফেেরীভুক্ত সম্পত্তির উপর দ্বিতল বিশিষ্ট শামীমা ক্লিনিক করে, ও তিনি সহ চেয়ারম্যান আবু ছালেহ বাবু অবৈধভাবে ১৯টি দোকান ঘরের নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এ বিষয়ে রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় বরাবর গত ১৮ নভেম্বর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, আটুলিয়া ও পশ্চিম বিরলক্ষী মৌজার ১নং খাস খতিয়ানের ৫১৫৬,৫১৫৮,৫১০৪ ও ৬৮৬ দাগে ০.১৬৫০ একর পেরিফেরীভুক্ত সম্পত্তির উপর আটুলিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোশাররফ দুর্নীতির মাধ্যমে শ্যামনগর উপজেলার ৭১,৭২,৭৩,ও ৭৪/২৩-২৪ নং দোকান ঘর বন্দোবস্ত অনুমোদন না হওয়া ও উচ্ছেদ করার আবেদন করেন। এবার জেলা প্রশাসক মহোদয়ের এস,এ শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর কৃষ্ণা রায় স্বাক্ষরিত নোওয়াবেকি বাজারের সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখলে রাখার বিষয়ে উচ্ছেদ করার জন্য শ্যামনগর সরকারি কমিশনার ভূমি বরাবরে পত্র প্রেরণ করেন। দরখাস্তে উক্ত পত্রের কপি সংযুক্ত করা হয়। জেলা প্রশাসক মহোদয় বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। নির্বাহী অফিসার রনী খাতুন এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন নোওয়াবেকী বাজারে দীর্ঘদিনের সমস্যা, বহু বছর আগে থেকে ৪তলা ২তলা ভবন গড়ে উঠেছে। এছাড়া তোহা বাজারে যে সমস্ত ঘর নির্মাণ হচ্ছে। আমি স্বরে জমিনে গিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছি। এটা দীর্ঘদিনের সমস্যা হঠাৎ কোন কিছু নিমুল করা সম্ভব নয়। এলাকাবাসীর দাবি উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক উপজেলা নোওয়াবেকি বাজারে অতি দ্রুত সরকার অনুমোদিত ও অনুমোদিত বিহীন এবং সরকার অনুমোদিত স্কয়ার ফুট এর বাইরে ঘরের তালিকা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এতে সরকার মোট অংকের টাকার রাজস্ব পাবে।

ছবির ক্যাপশন- শ্যামনগর উপজেলা নোওয়াবেকি বাজারে মনিরুজ্জামান এর দ্বিতল ভবন ও তোহা বাজারে চেয়ারম্যান ও বাজার সাধারণ সম্পাদকের ১৯টি অবৈধ ঘর নির্মাণের একাংশ