বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সরকারি সেবায় সুপেয় পানি অধিকারে মিডিয়া এ্যাডভকেসি।

জান্নাতুল নাঈম
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

 

রিপোর্ট: জান্নাতুল নাঈম

সুপেয় পানির তিব্র সংকট নিরসনে ও সরকারি সেবার আওতায় সুপেয় পানি নিশ্চিতকরনের জন্য শনিবার ১৯ অক্টোবর,  দুপুর ১২:৩০ ঘটিকায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব হলরুমে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় গণমাধ্যমকর্মীদের  সাথে মিডিয়া এ্যাডভকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈমের সভাপতিত্বে ও পরিবেশকর্মী মমিনূর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র রিপোর্টার আবু সাঈদ, শিক্ষক সংবাদিক রনজিৎ বর্মন ,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য আনিসুজ্জামান সুমন,এস এম মিজানূর রহমান ,আলমগীর হায়দার, উপকূলীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সাহেব আলী, দক্ষীনের বার্তা সম্পাদক আশিকুর রহমান,প্রভাত বার্তার নির্বাহী সম্পাদক হুসাইন বিন আপতাব, সাংবাদিক আব্দুস সালাম ,শরুব ইয়ুথ টিমের সদস্য দেবব্রত বিশ্বাস,ফুয়াদ মাহমুদ, সাগর আহম্মেদ প্রমূখ।

 

শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের। উপকূলের জনগোষ্ঠীর জীবন যাপানের প্রতিটি ক্ষেত্রে পানি সংকটের নীতিবাচক প্রভাব রয়েছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও দূর্যোগ প্রবন এলাকা সাতক্ষীরা জেলার  শ্যামনগর  উপজেলায় দীর্ঘদিন সুপেয় পানির সংকট রয়েছে।সুপেয় পানি সংকট তৈরির প্রধান কারন লবণক্তা বৃদ্ধি,ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া,অপরিকল্পিত উপায়ে  লবণ পানিতে চিংড়ী  চাষ,  বেড়িবাঁধ ভাঙন ইত্যাদি। সুপেয় পানির সংকট তিব্র হওয়ার পাশাপাশি এ অঞ্চলে সুপেয় পানির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, এলকায় পানি বাণিজ্যিকরন হয়ে গড়ে উঠেছে,সাধারন মানুষ, বিশেষ করে নারীরা  প্রতিদিন দুই-তিন কিলোমিটার পথ হেঁটে টাকা দিয়ে পানি কিনে আনতে হচ্ছে,যার ফলে তাদের স্বাস্থ্যহানি সহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।  সরকারিভাবে  যে জলাধার গুলো রয়েছে তা বর্তমানে ব্যাক্তি মালিকানাধীন ভোগ করা হচ্ছে, যা সাধারণ মানুষ ব্যবহারের সুযোগ পাচ্ছে না। এসকল সরকারি পুকুরগুলো ইজারা বাতিল করতে হবে, পানি বানিজ্যকরন ব্যবস্থা বন্ধ করতে হবে, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য জলাধার খনন করতে হবে  ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং সরকারি সেবার  মাধ্যমে মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে হবে।