সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি কালে সাংবাদিক পরিচয় দানকারী সহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। ২১মে বুধবার বিকাল ৪টার দিকে নূরনগর বাজারে এ ঘটনা ঘটে। নূরনগর বাজারের সোনার বাংলা বেকারির স্বত্বাধিকারী নিশিকান্ত অধিকারী এবং বন্ধু বেকারির স্বত্বাধিকারী আলমগীর হোসেন এর কাছে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা দাবি করলে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম পিতা শেখ আলিমউদ্দিন গ্রাম গণপতি কালিগঞ্জ সাতক্ষীরা, মোঃ জয় সরকার পিতা আবু সাঈদ গ্রাম নগর খাল বাসন গাজীপুর ও ফারুক আহমেদ পিতা আবুল খায়ের উত্তরা ঢাকা। বেকারির মালিক নিশিকান্ত এর সাথে কথা বললে তিনি জানান, বিগত দিনে এই আটককৃত তিনজনই বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ৫০০০ টাকা এবং বন্ধু বেকারির আলমগীর হোসেন এর কাছ থেকে ৩০০০ টাকা নিয়ে গিয়েছিল। গতকাল উক্ত তিনজন ব্যক্তি দৈনিক মাতৃ জগত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি করে দাওয়াত কার্ড ধরিয়ে দিয়ে তাদের কাছে ৩০ হাজার টাকা দাবি করে বলে জানান তারা। সাংবাদিক এবং ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী তিনজন ব্যক্তির আটক এর খবর ছড়িয়ে পড়লে কয়েকশত উৎসুক জনতা হাজির হয় সেখানে। একপর্যায়ে পরিস্থিতি বেসামাল হয়ে দাঁড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু তাৎক্ষণিক তাদেরকে পার্শ্ববর্তী মডার্ন কম্পিউটারের দোকানের মধ্যে বসিয়ে রাখেন। এ সময় ক্ষিপ্ত জনগণ উক্ত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলতে থাকেন ওদেরকে আমাদের হাতে দেন আমরা ওদের ব্যবস্থা করছি। পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু শ্যামনগর থানা কে বিষয়টি অবহিত করেন সাথে সাথে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং আটককৃত তিনজনকে পুলিশের সোপর্দ করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত তিনজন শ্যামনগর থানা হেফাজতে আছে। জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।