বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে খেলার মাঠ রক্ষায় ও মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন

মজনু ই এলাহি
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

মজনু ই এলাহি

বুধবার সকালে শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউপির টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন খাস জায়গার উপর নির্মিত টেংরাখালী ফুটবল মাঠ। মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এলাকার যুব সমাজ। বিধায় মাঠটি সংস্কার প্রয়োজন। তিনি বলেন, মাঠটি স্থানীয় যুব স¤প্রদায় মিলে সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯ সেপ্টেম্বর-২৪ তারিখে ১৭২৮/২৪ নং পিটিশন মামলা রুজু করেন। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে এই মিথ্যা মামলায় আমাদের নাম অন্তর্ভুক্ত করেন। তিনি টেংরাখালী যুব কল্যাণ এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি খাস জায়গায় নির্মিত মাঠটি বহাল রাখা ও সংস্কার করা এবং একই সাথে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কর্তৃক মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামানা করেন।