বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সুন্দরবনে বনজীবীদের জীবন কাটে কাঁকড়া ধরে

এমন ডি আব্দুর রশিদ নান্টু
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

এম ডি আব্দুর রশিদ নান্টু

৯ বছর ধরে এই বনে কাঁকড়া মেরি বৌ, বাচ্চা নিয়ে বেঁচি আছি। পারিনি কোন ভারি কাজ করতি প্রতিবন্ধী বলে মানুষেরা কাজে নিতে চায় না। বিএলসিডা আছে বলে বনে কাঁকড়া মারতি পারি। তাই দিয়ে চাল, ডাল, কিনে কোন রকম আছি। বনে কাঁকড়া মেরি তাই সেই কাকড়া আমাদের খোড়লকাটি বাজারে বিক্রি করি। মনে অনেক স্বপ্ন আছে কিন্তু টাকার অভাবে পূরণ করতে পারিনি। বাড়ি থেকে বনে কাঁকড়া মারিতে যায় আবার বাড়ি আসি। নেই কোন জায়গা জমি, চাল কিনে খেতে হয়। বাড়ির পাশে সুন্দরবনটা আছে বলে বিএলসি পাশ কেটে বনে গিয়ে কাঁকড়া মারিতে পারি। তবে কাঁকড়া ভালোই পড়তেছে। যখন বন বন্ধ থাকে তখন খুব কষ্টে জীবন যাপন করতে হয়। ৩ মাস পরে বন খুলে দিচ্ছে বনে গিয়ে কাঁকড়া মেরি আমারা অনেক স্বস্তি পায়ছি। আজকে ১২০০টাকা কাঁকড়া বিক্রি করতে করছি, মঙ্গলবার বিকেলে নৌকায় বসে এভাবেই কথাগুলো বলেছিলেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর তেঁতুল তলার চরের বাসিন্দা মো. কামরুজ্জামান গাজী।

শুধু কামরুজ্জামান নয় তাদের মতো হাজারো মানুষ সুন্দরবনের মাছ কাঁকড়া মেরে জীবন যাপন করে।

এসময় কাকড়া ধরতে আসা মহেশ্বরীপুর গ্রামের আবু হানিফ, গোলাম রসুল, আরশাদ মোড়ল সহ একাধিক ব্যাক্তির সাথে কথা বলে জানা গেছে, সুন্দরবনের কাকড়া ধরে জীবীকা নির্বাহ করেন তারা। টানা ৩ মাস বন্ধ থাকার পরে ১সেপ্টেম্বর থেকে পাশ নিয়ে গহীন সুন্দরবনে কাকড়া ধরছেন। এতে স্বস্তি দেখা দিছে তাদের মাঝে। তবে দিনে কাঁকড়া বিক্রি করে ১হাজারের বেশি টাকা ইনকাম হচ্ছে তাদের। তারা আরও বলেন, যখন সুন্দরবন বন্ধ থাকে সেসময় অতি কষ্টে জীবন যাপন করতে। অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে/সুদে নিয়ে সংসার চালাতে হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার কাশিয়াবাদ, কোবাদক, বানিয়াখালী ফরেস্ট স্টেশন থেকে পাশ পারমিট নিয়ে গহীন সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেছে বন জীবিরা। তাদের নিরাপত্তার জন্য বন বিভাগ নিয়মিত টহল জোরদার রেখেছে।

সুন্দরবন খুলনা রেঞ্জের আওতাধীন কাশিয়াবাদ ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন, জুন, জুলাই, আগস্ট ৩মাস নিষেধাজ্ঞার পর থেকে সরকারি বিধি মোতাবেক মাছ, কাঁকড়া ধরার জন্য পাশ পারমিট স্টেশন থেকে নিয়ে গহীন সুন্দরবন প্রবেশ করেছেন বনজীবীরা তারা যেন ছোট প্রকৃতির মাছ ধরতে না পারে সেদিকে সতর্ক রাখা হয়েছে। বন বিভাগের নিয়মিত টহল চলমান আছে।