বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরায় ঘেরের বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদ আহমেদ ময়না
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

 

সাতক্ষীরা প্রতিনিধি ।

সাতক্ষীরার আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে ঘেরের বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত যুবকের নাম রাজা সরদার (২০)। তিনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছোট ছেলে।

নিহতের বড় ভাই বাদশা জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ঘের পাহারা দেওয়ার জন্য বাসায় এসেছিলেন। রাজা সকালে বাড়িতে না আসায় তার বড় ভাই ঘেরে আসেন। এসে দেখেন রাজার গলায় রশি দেওয়া অবস্থায় দরজার সামনে পড়ে আছেন।

আশাশুনির থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, মানিক খালির ব্রিজের নিচে ঘেরের বাসা থেকে একটি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
##
শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা।তারিখ—০৬-০৯-২০২৪