বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সুন্দরবনে যাওয়া শুরু করল উপকূলের জেলেরা বাওয়ালিরা

এম কামরুজ্জামান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

এম কামরুজ্জামান স্টাফ রিপোর্টার শ্যামনগর
সাতক্ষীরা রেঞ্জের জেলে বাওয়ালীরা আজ সুন্দরবনে যাচ্ছেন মাছ, কাঁকড়া আহরণ করতে।দীর্ঘ ৯০ দিন সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকায় আজ পহেলা সেপ্টেম্বর২০২৪, সুন্দরবনের দ্বার খুলে দিলেন বন বিভাগ।উপকূলের জেলেদের ৯০ দিনে সরকারিভাবে চাউল দিয়েছে ৮৬ কেজি, স্থানীয় জেলেদের দাবি সুধু মাত্র চাউল দিয়ে কি সংসার চলে।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ,খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে আমাদের।ট্রলার চালকগণ বলেন পর্যটক বাহি ট্রলার গুলো নোনায় খেয়ে শেষ করে ফেলেছে, সমিতি থেকে ঋণের টাকা নিয়ে ট্রলার আবার নতুন করে মেরামত করে আজ সুন্দরবনের দ্বার খুলে দিচ্ছেন যদি পর্যটক সুন্দরবন ভ্রমণ করতে আসে সেই পর্যটক নিয়ে সুন্দরবনে প্রবেশ করব।বুড়িগোয়ালিনী এলাকার মৃত কালাচাঁদ গাজীর ছেলে হানিফ গাজী বলেন তিন মাস সুন্দরবনের পাশ অথবা প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে আমাদের ঋণের জালে জড়িয়ে ফেলে দিয়েছেন বনবিভাগ।গবুরা ৯ নং সোরা এলাকার সাইফুল ইসলাম সহ অনেকেই বলেন সাগর জেলেদের জন্য ৬৫ দিন সাগরে প্রবেশ করা বন্ধ থাকে, আমাদের সাতক্ষীরা রেঞ্জে নোনা পানির এলাকায় কোন প্রকার ইলিশ মাছ থাকে না,তারপরও সুন্দরবন ৯০ দিন বন্ধ রাখে, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করবো আগামী বছর থেকে এই তিনমাস জুন ,জুলাই ও আগস্ট সুন্দরবন খোলা রাখা হোক।তবে সরোজমিনে উপকূলে যেয়ে দেখা যায় কোনো উৎসব হচ্ছে আজ।জেলেরা তাদের নৌকায় জাল দড়া, হাড়ি পাতিল গুছিয়ে নিয়ে হুড়াতাড়া করে নৌকায় উঠছেন।আগে ভাগে সুন্দরবনের নির্দিষ্ট স্থানে পৌছিয়ে মাছ ও কাঁকড়া আহরণ করতে পারবে সে কারণেই অতি তাড়াতাড়ি গোছগাছ করে নিয়ে নৌকা ছেড়ে দিবেন।তিন মাস সুন্দরবন বন্ধ থাকায় সেখানে বেশি মাছ, কাঁকড়া আহরণ করতে পারবে কিনা জেলেদের কাছে জানতে চাইলে, জেলেরা বলেন আশা আছে বেশি মাছ কাঁকড়া পাবো ,তবে জেলেরা অভিযোগ করে বলেন ,তিন মাস সুন্দরবন বন্ধ থাকায় অসাধুচক্র বিষ দিয়ে সুন্দরবনের প্রতিটি খাল থেকে মাছ ধরে নিয়েছে সে জন্য কতটুকু মাছ কাঁকড়া পাবো বনে যেয়ে জাল না পেতে বলতে পারবো না।সুন্দরবনে মাছ কাঁকড়া আহারণে জন্য তিন মাস বন্ধ ছিল, পাশ খুলে দেওয়ার পরে  জেলেরা মাছ, কাকঁড়া বেশি পাবে কিনা বন বিভাগের কাছে জানতে চাইলে বনবিভাগ বলেন,যেহেতু তিন মাস বন্ধের পরে খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন, তবে জেলেরা অনেক বেশি মাছ কাকঁড়া পাবে এটা আমরা আসাবাদি।