মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রুপপুর পারমানবিকের শ্রমিক নিহত

স্বাধীন আলম
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

 

স্বাধীন আলম হোসেন
লালপুর নাটোর

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইফুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং প্রকল্পের রহিন ওয়াল্ড কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত সাইফুল ইসলাম সহ ৩ জন মোটর সাইকেল যোগে রুপপুর প্রকল্পে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
অপর দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর পরই চালক পালিয়ে গেছেন৷ এবিষয়ে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।