মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে বিরলে জামাতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাদেকুল ইসলাম,
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুরের বিরলে উপজেলা জামাতে ইসলামীর আয়োজনে ২০০৬ সালে রাজধানীর পল্টনে তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডব দের প্রতিবাদে ও শহিদ হওয়া জামাতের নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

 

২৮ (অক্টোবর) সোমবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভায় উপজেলা জামাতে ইসলামীর আমির হাফেজ মো: আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর উত্তর এর জামাতের নায়েবে আমির এ,কে,এম আফজালুল আনাম, প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর দিনাজপুর জেলা উত্তরের কার্যপরিষদ সদস্য এ্যাড: আবুল আলা মাহাবুবুর রহমান ভুট্টো, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক মো: আজমির হোসাইন। এ সময় বক্তারা বলেন, ২০০৬ সালে ঢাকার পল্টনে আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সেই হত্যার বিচার করতে হবে। এমন প্রেক্ষাপটে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা ব্যাপক আলোড়ন তৈরি করে। বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীকে হত্যা করা হয়।

রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। যা নিয়ে নিন্দার ঝড় উঠে দেশে-বিদেশে। তবে বিষয়টি হঠাৎ করে ঘটেনি। লগি-বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের।

আলোচনা সভা ও দোয়া মাহফিল জেলা ও উপজেলা পর্যায়ের জামাতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো: আব্দুর রশীদ।