শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নিম্নমানের মিটার ভুতুড়ে বিল হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। 

মোঃ শাহজাহান কবির প্রধান 
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি।

 

পঞ্চগড়ের বোদা পল্লী বিদ্যুৎ অফিস ভুতুড়ে বিলের কারখানা ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। বোদা পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে দেখা যায় অনেক গ্রাহক ভুতুড়ে বিল নিয়ে ঘোরাফেরা করতেছে অনেক গ্রাহক অনেক হয়রানির শিকার হচ্ছে। পল্লী বিদ্যুতের গ্রাহক আলম গণমাধ্যম কর্মীদের জানান আমার প্রতিমাসে বিদ্যুৎ বিল আসতো ১৫০ থেকো সর্বোচ্চ ২০০শত টাকা গত কয়েক মাস ধরে আমার বিল আসতেছে কোন মাসে এক হাজার কোন মাসে পনেরশো এবার এসেছে ২১০০টাকা।এরকম শত শত গ্রাহকের একই অবস্থা। গোপন সূত্রে জানা যায় আর,ই,বি ক্রয় কমিটি নিম্নমানের মিটার ক্রয় করে দীর্ঘদিন ধরে। এই মিটার গুলি মাঠ পর্যায়ে গ্রাহকদের ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে ফলে গ্রাহকদের পোহাতে হচ্ছে ভুতুড়ে বিলের বিলম্বনা। গ্রাহকদের দিতে হচ্ছে অতিরিক্ত বিল। পল্লী বিদ্যুতে যে মালামালগুলি ব্যবহার করা হয় তা সব নিম্নমানের বলে জানা যায়। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের জানানো হলে তারা দ্রুত এই সমস্যাগুলি সমাধান করবেন বলে জানান। এ অবস্থায় ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং হয়রানি বন্দে সরকার, দেশবাসী, রাজনীতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী সহ সকল গ্রাহককে ভুতুড়ে বিদ্যুৎ বিল অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হতে হবে।