বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নারায়ণগঞ্জে বেতনের দাবীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বেতনের দাবীতে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। গতকাল শনিবার ১২ ই জুন সকাল থেকে আদমজী-নারায়ণগঞ্জ লিং রোডে শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন। জানা যায়, ফ্যাশন সিটি শ্রমিক এর ন্যায মজুরির টাকা মাসিক বেতন যথা সময়ে না দেওয়ার কারনে নারী পুরুষ একত্রিত হয়ে আন্দোলন করছেন। রাস্তায় গাছের গুড়ি ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে, এতে করে সড়কে যানজট সৃষ্টি হয়।
শ্রমিকদের সকল দাবি মেনে নিলে তারা তাদের আন্দোলন বন্ধ করবেন বলে জানান। গার্মেন্টস শ্রমিক রহিমা জানান, ফ্যাশন সিটিতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি,কিন্তু প্রতি মাসে মালিক পক্ষ আমাদের যথা সময়ে বেতন প্রদান করেন না।
ফ্যাশন সিটির জিএম এর সাথে আলাপ করতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। এখন পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলছে। শিল্প পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।