বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে অপহরনকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : কাচঁপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জানের নেতৃত্বে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক নামে এক অপহরনকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ৩ ঘটিকার সময় কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ৯৯৯ এর ফোন পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কাঁচপুর এলাকায় হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে অপহরনকারী মোঃ আব্দুর রাজ্জাক (৪৫) কে গ্রেফতার করে ভিকটিম তানিয়া (১২) কে উদ্ধার করেন। জানা যায়, গত ২ রা মার্চ ২০২১ ইং বগুড়া জেলার শাকপালা দক্ষিনপাড়া গ্রামের ধলু প্রামানিকের ছেলে অপহরনকারী আব্দুর রাজ্জাক ৫০ টাকার ষ্ট্যাম্পে নোটারী পাবলিক কার্যালয় বগুড়ার মাধ্যমে ৩০ হাজার টাকা কাবিন ধার্য করে ১ হাজার টাকার স্বর্ণ অলংকার পরিশোধ পূর্বক ভিকটিম শিশু তানিয়া (১২) বগুড়া জেলার রহিম উদ্দিনের মেয়েকে বিয়ে করেন বলে জানান অপহরনকারী আব্দুর রাজ্জাক। বিয়ের পরপরই বগুড়া থেকে হানিফ পরিবহনে করে চট্টগ্রাম যাওয়ার পথে একই পরিবহনের একজন যাত্রীর সন্দেহ হলে সাথে সাথে বিষয়টি ৯৯৯ এ ফোন করে জানান। ৯৯৯ থেকে কাঁচপুর হাইওয়ের ওসিকে জানালে ওসির নেতৃত্বে সার্জেন্ট আরিফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে কাঁচপুর ব্রিজের সামনে হানিফ পরিবহন থামিয়ে তল্লাশি চালিয়ে তানিয়াকে উদ্ধার ও অপহরনকারী রাজ্জাককে গ্রেফতার করেন। শিশু তানিয়ার পরিবারকে জানানো হলে তারা অপহরনকারী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বগুড়া শাহজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৭ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং০২। তাং০৩.০৩.২০২১
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, বুধবার আনুমানিক রাত ৩ টার সময় ৯৯৯ থেকে ফোন আসে হানিফ পরিবহনে করে এক শিশুকে অপহরন করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে। সাথে সাথে আমার অফিসার নিয়ে কাঁচপুর ব্রিজের সামনে হানিফ পরিবহনকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে শিশু তানিয়াকে উদ্ধার করা হয়। সে সাথে অপহরনকারী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বগুড়া শাহজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। আসামী ও ভিকটিম শিশু তানিয়াকে বগুড়া শাহজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তার করা হয়েছে।
এদিকে অপহরনকারীকে গ্রেফতার করায় হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানকে সাধুবাদ জানিয়েছেন সোনারগাঁওবাসী।