বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামে চম্পা মন্ডল (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (৯ মে) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে সরজিত মন্ডলের স্ত্রী এবং রবীন্দ্রনাথ মন্ডলের মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত্র ৩টার দিকে মৃতের মাতা বাসন্তী রানী মন্ডল ঘুম থেকে উঠে দেখেন, সে ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলে আছে। তার মায়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

 

শ্যামনগর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছ। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।