শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জি এম রাজু আহমেদ
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

 

 

শ্যামনগর প্রতিনিধি জি এম রাজু আহমেদ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং কল্যাণ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান কবির, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, বিএনপি নেতা আব্দুস সামাদ ঢালী, মিঠু, টুটুল, আঃ রউফ, সাবেক জেলা যুবদল নেতা মোঃ হযরত আলী, উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, সাবেক কৃষক দলের সদস্য সচিব ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জিএম ইয়াসিন আরাফাত, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ হাবিব হোসেন সেলিম, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, সরকারি মহসিন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত এবং সাধারণ সম্পাদক মাসূদ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।