শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী মাজাট-কাশিপুর ঘোড়দৌড় মাঠে আজ (১০ মে, রবিবার) দুপুর ২টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬”। মাজাট-কাশিপুর ঘোড়াদৌড় কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয়সহ আশপাশের বিভিন্ন এলাকার দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন আলহাজ্ব মোক্তার হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, মাওলানা আব্দুর রহমান , এ্যাডভোকেট মাসুদুল আলম (দোহা), মাওলানা মহিউদ্দিন মাহমুদসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ লিয়াকত আলী (বাবু), মোঃ জহুরুল হক (আপ্পু), আব্দুল গফ্ফার খান, খাঁন আব্দুস সবুরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুব জামায়াতের সভাপতি সাঈদী হাসান বুলবুল, হারুনুর রশীদ (সাচ্চু), মোঃ ইদ্রিস আলী, মোঃ সাইফুদ্দীন সিদ্দীক, মোঃ শফিউল্যাহ খাঁন ও মোঃ জাকারিয়া খাঁন।

ঘোড়াদৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত ঘোড়া ও জকিরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ঘিরে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, আর প্রতিটি দৌড়ে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে বিনোদনের বার্তা পৌঁছে দিতে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।