সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জি এম রাজু আহমেদ
Update Time : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

 

শ্যামনগর প্রতিনিধি এম রাজু আহমেদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জাহান কনক।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম বলেন, “কৃষিই সমৃদ্ধি”—এই লক্ষ্য বাস্তবায়নে সরকার কৃষকদের পাশে থেকে বিভিন্ন প্রণোদনা কার্যক্রম চালু রেখেছে। তিনি আরও জানান, এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে এবং আউশ ধানের আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্যামনগর, সাতক্ষীরা কর্তৃক বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি পটাশ সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্রণোদনা তাদের কৃষিকাজে নতুন উদ্দীপনা যোগাবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা