বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঘূর্ণিঝড় “ডানা” মোকাবিলায় শ্যামনগর উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

আশিকুর রহমান,
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

 

 

আশিকুর রহমান,শ্যামনগর প্রতিনিধি:

ঘূর্ণিঝড় “ডানা” আঘাত হানার পূর্বাভাসের ভিত্তিতে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা দলীয় কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান।

 

সভায় ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। দলীয় সদস্যদের সতর্ক থাকার পাশাপাশি দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। উপস্থিত নেতারা মানবিক দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।

 

সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ ও প্রভাষক ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, ওলামা সেক্রেটারি অধ্যক্ষ ওহেদুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা মহসিন আলম, বায়তুল মাল সেক্রেটারি মোসলেম উদ্দীন এবং যুব ও মিডিয়া সেক্রেটারি সাইদি হাসানসহ উপজেলা ও পৌর সংগঠনের নেতৃবৃন্দ।

 

সভা শেষে দলীয় কর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।