বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আশাশুনির ইউ এন ও কৃষ্ণা রায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করছেন

 মোঃ আহাদুল্লাহ সানা
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

 

 

মোঃ আহাদুল্লাহ সানা সাতক্ষীরা:

,আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন স্ব স্ব ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসারবৃন্দ।

বুধবার বিকালে আশাশুনি উপজেলার ১১টা ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।

এ সময় পূজা মন্ডপের আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন পৃথক পৃথক ভাবে বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তারা পূজা কমিটি, দায়িত্বে থাকা আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে কোজ খবর নেন।

কুল্যা ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন ও নিরাপত্তা সদস্য এবং পূজা উদযাপন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বুধহাটা ইউনিয়নের ৫টা পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা সদস্য এবং পূজা উদযাপন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম। আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন ট্যাগ অফিসার আক্তার ফারুক বিল্লাহ। কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান প্রমূখ।